হাজীগঞ্জে ছয়টি একাডেমিক ভবন উদ্বোধন করলেন রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

তোফায়েল আহম্মেদ
তোফায়েল আহমেদ চাঁদপুর
আপডেটঃ জুন ১৮, ২০২২ | ৭:৩৩
Link Copied Successfully!
হাজীগঞ্জে ছয়টি একাডেমিক ভবন উদ্বোধন করলেন রফিকুল ইসলাম বীরউত্তম এমপি -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত একাডেমিক ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। শনিবার দিনভর হাজীগঞ্জ উপজেলার ৯ ও ১০নং গন্ধব্যপুর, ইউনিয়নের মাধ্যমিক ও মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, দেশ স্বাধীন না হলে এতগুলো ভবন একসাথে করা সম্ভব হতো না। আপনারা যারা পুরনো আছেন, তারা কি কখনো ভেবেছেন একজন এমপি একদিন একসাথে একস্থানে ৫ টি ভবন উদ্বোধন করবেন।

এজন্য আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মন বল সাহস বাংলাদেশকে অনেক অগ্রসর এগিয়ে নিয়ে গেছে আজকে হাজিগঞ্জ শাহরাস্তিতে যেখানে এক ইঞ্চি রাস্তা পাকা ছিল না সেখানে ৭০০ কিলোমিটার রাস্তা পাকা করেছে আমরা এবং ৭০০ থেকে ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন করেছি এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান নাই যেখানে আমরা বহন করি নাই। দু-একটা যদি থেকে থাকে সেখানে আমরা নতুন ভবন করে দেব। বাংলাদেশে কোন নির্বাচনী এলাকায় একটা নদীর উপরে এতো ব্রিজ কেউ করে নাই।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড তু্লে ধরে বলেন,অনেক আন্তরিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করা হয়েছে সাধারন মানুষের জন্য এবং ভবিষ্যং প্রজন্মের জন্য। বর্তমান সরকারের আমলে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তা অতীতের কোন সরকার এতো আন্তরিকতার সাথে বাংলাদেশের এতো উন্নয়নমূলক কাজ করে নি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন।

ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, পৌর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ফেরদৌসী আক্তার, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুল রহমান বেলাল , ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান  গিয়াস উদ্দিন বাচ্চু  , ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ: এমপিভবন

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ