পরিবারের একমাত্র উপার্জনকারী আল আমিনের প্রাণ কেড়ে নিলো রিলাক্স বাস

রিলাক্সের ধাক্কায় পিকআপে থাকা কিশোরের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৮, ২০২২ | ১০:০৬
Link Copied Successfully!
হাজীগঞ্জের বাবুর মৃত্যু -- পপুলার বিডিনিউজ

বাঁধ মানছে না অশ্রু। পরিবারের একমাত্র উপার্জনকারী আল আমিন হোসেন বাবুকে হারিয়ে নিস্তব্ধ এখন পুরো পরিবার।
শনিবার সকাল ৮টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় রিলাক্স পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় আনা গাজী রাড়ি বাড়ির মৃত লুতফুর রহমানের ছেলে আল আমিন হোসেন বাবু। তার মৃত্যুর খবর পেয়ে পুরো পরিবারে বইছে শোকের মাতম।

ছেলের মৃত্যুতে কান্না জাড়িত কন্ঠে আর্তনাদ করছে আল আমিন হোসেন বাবুর মা।

বাবার মৃত্যুর এক বছর পর না ফেরার দেশে চলে গেলো পরিবারের একমাত্র উপার্জনকারী আল আমিন হোসেন বাবু।

বিজ্ঞাপন

এই ঘটনায় গুরুতর আহত হয় আরো তিনজন। তারা একই বাড়ির বাসিন্দা।

আহতরা হলেন, ওই বাড়ির নবির হোসেনের ছেলে ইয়াসিন হোসেন, মৃত আব্দুল মতিনের ছেলে সেফায়েত ও একই বাড়ির দেলোয়ার হোসেন। তাদের দুইজনকে ঢাকায় রেপার করা হয়েছে। একজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের একটি বাস আশিকাটি চাঁদখার বাজার এলাকায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে চাঁদপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আল আমিন নিহত হয়। এ ঘটনায় পিকআপে থাকা ২ জনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে আসে। এছাড়া নিহত পিকআপের চালক আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ