
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর দশ বিশেষ উদ্যোগ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা
হাজীগঞ্জ উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা -- পপুলার বিডিনিউজ 
হাজীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দশটি বিশেষ উদ্যোগ হলো নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ।
প্রশিক্ষণ কর্মশালার শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগের বিষয়ে মূখ্য আলোচক হিসেবে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক কামরুল হাসান।


তিনি বক্তৃতায়, প্রশিক্ষনার্থীরা দশটি উদ্যোগ বাস্তবায়নে করনীয় প্রস্তাবনা ও বস্তবায়ন রক্ষার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে কর্মশালায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মেহেদী হাছান মানিক, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।
এছাড়া প্রশিক্ষণে অংশ নেয় মুক্তিযুদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির ৫০ জন।
প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষনার্থীরা পাঁচ ভাগে বিভক্ত হয়ে দুইটি করে উদ্যোগের সমস্যা ও সমাধানের চিত্র তুলে ধরেন।








