হজ করতে সৌদি আরবে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ১৩, ২০২২ | ৪:১৪
Link Copied Successfully!

হজ করতে সৌদি আরবে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর নাম জাহাঙ্গীর কবির। তার বয়স ৫৯ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাহাঙ্গীর কবির ১১ জুন সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

চলতি হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর এল সৌদি আরব থেকে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে ৭ হাজার ৫৭৩ জন ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

গত ৫ জুন হজ ফ্লাইট শুরুর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট এবং ফ্লাই নাসেরের তিনটি ফ্লাইট বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে সৌদি আরবে গেছে। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা