পদ্মার পানি গিলে খেল তিনতলা আশ্রয়কেন্দ্র

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৩, ২০২০ | ৩:৫৭
Link Copied Successfully!

অবশেষে পদ্মার তীব্র স্রোতে হেলে পড়লো চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের তিনতলা আশ্রয় কেন্দ্রটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর রাত থেকে স্রোতের মাত্রা বাড়তে শুরু করলে সকাল ৮ টার দিকে ভবনটি পেছনের দিকে কাত হয়ে যায়। এরআগে গত কয়েকদিন ধরে মজিদকান্দি এলাকায় সদ্য নির্মিত এই ভবনের চারপাশ গ্রাস করে পদ্মা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়ণে ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে স্কুল কাম আশ্রয় কেন্দ্রটি।

বিজ্ঞাপন

যা গত একমাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদার। এদিকে, গত এক সপ্তাহে নদী ভাঙনে ৬ শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বাজার বিলীন হয়েছে।

এরআগে জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়াসহ দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বাড়িঘর থেকে এখনো পানি না নামায় দুর্ভোগে রয়েছে বানভাসী মানুষ।

এদিকে যমুনার পানি কমলেও জামালপুরের সাত উপজেলায় প্রায় ৯ লাখ মানুষ পানিবন্দি। এখনো বাড়িঘরে কোমর ও হাঁটুপানি। গত একমাস ধরে অনেকেই উঁচু রাস্তা, ব্রিজ এবং সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছেন।

বিজ্ঞাপন

বগুড়ার ধুনট সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলার নিম্ন ও মধ্য অঞ্চলগুলো প্লাবিত থাকায় দু’শোটি গ্রামের প্রায় দেড়লাখ মানুষ বন্যাকবলিত রয়েছে। বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানুষগুলোর স্বাস্থ্যসেবা, খাবার, বিশুদ্ধ পানিসহ গো-খাদ্যের অভাবে দুর্ভোগ বাড়ছে। সিরাজগঞ্জের অবস্থাও একই।

এদিকে মুন্সিগঞ্জ ও ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। (সময় নিউজ)

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা