মতলবে অগ্নিকান্ডে পুড়েছে তিন ব্যবসা প্রতিষ্ঠান

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ২২, ২০২০ | ১০:৫৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর বাজারে মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে গেছে।

এতে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবডায়ীরা জানান। আগুন নিভাতে গিয়ে ব্যবসায়ী আক্তার হোসেনসহ (৪০) চার ব্যক্তি আহত হয়েছে।

বাজারের ব্যবসায়ী মাসুদ পাটোয়ারীসহ প্রত্যক্ষদর্শীরা জানান,বাজারের ব্যবসায়ী আক্তার হোসেনের দোকান থেকে রাত সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভাতে চেষ্টা করে। ততক্ষণে আগুনের শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। জনসাধারণ ও ফায়ার সার্ভিসের প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ে বাজারের মবিন মজুমদারের ইলেকট্রনিক্স, আবুল কালামের ভুট্টার আড়ত, আক্তার হোসেনের ইলেকট্রনিক্স দোকান( তিনটি দোকান) পুড়ে যায়।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে তাদের প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ড ঘটেছে।

ওসি স্বপন কুমার আইচ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের সহায়তায় আগুন নিভায়। আগুনে বাজারের তিন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা