জেলা প্রশাসকের সাথে সাহিত্য একাডেমির এডহক কমিটির শুভেচ্ছা বিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৬, ২০২২ | ৫:০৪
Link Copied Successfully!

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে নবগঠিত সাহিত্য একাডেমির এডহক কমিটির নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় করেছেন। ৬ জুন সোমবার সকাল সাড়ে ৯টায় তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় নবগঠিত চাঁদপুর সাহিত্য একাডেমির এডহক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি এডহক কমিটির নেতৃবৃন্দরা জেলা প্রশাসককে তাদের প্রকাশিত বই ও সম্পাদিত লিটলম্যাগ উপহার দেন।

শুভেচ্ছা বিনিময়কালে সাহিত্য একাডেমির এডহক কমিটির নেতৃবৃন্দরা জেলা প্রশাসককে জানান, দায়িত্বভার বুঝিয়ে পাবার পর অচিরেই সাহিত্য একামির সদস্য নির্নয় এবং সদস্য হালনাগাদসহ এর সাংবিধানিক কাঠামোয় যা যা করনীয়নের কথা রয়েছে তা করা হবে। সাহিত্য একাডেমির কার্যক্রম গতিশীল করার পাশাপাশি বিপুল সংখ্যক বই দিয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরী গড়ে তোলা হবে। যেখানে থেকে লেখক ও সাহিত্যপ্রেমিরা তাদের বই পাঠের ক্ষুধা মেটাতে পারবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তার, সদস্য সচিব কবি ও সাংবাদিক মোঃ শাহাদাৎ হোসেন শান্ত, এডহক কমিটির সদস্য শিক্ষক ও লেখক অধ্যাপক জালাল চৌধুরী, শিক্ষক, লেখক ও সাংবাদিক মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, কবি ও লেখক আবদুল্লাহিল কাফী, কবি, গল্পকার ও সাংবাদিক কাদের পলাশ, কবি, গল্পকার ও সংগঠক আশিক বিন রহিম।

উল্লেখ্য, গত ২৪ মে চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক ও চাঁদপুর সাহিত্য একাডেমির সাবেক সভাপতি অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে একাডেমির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে সাহিত্য একাডেমির সভাপতি হিসেবে জেলা প্রশাসক গঠনতন্ত্রের ২৪ এর (ছ) উপ-ধারার ক্ষমতাবলে বর্তমান নির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষনা করেন।

পাশাপাশি অন্তর্বর্তীকালীন কার্য পরিচালনার জন্য গঠনতন্ত্রের ২৪ এর (জ) উপ-ধারা অনুযায়ী ১১ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীণ কমিটি (এডহক কমিটি) গঠন করার সিদ্ধান্ত নেন। কোন প্রকার সংশোধনী ছাড়াই কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পরে ২৫ মে সাবেক জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি স্বাক্ষরিত এক পত্রে নতুন এডহক কমিটি অনুমোদন দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা