ডিএনএ নমুনা দিতে হাসপাতালে এসেছে সাত মাসের ফাইযা

বাবার খোঁজে নমুনা দিতে এল ৭ মাসের ফাইযা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৬, ২০২২ | ৫:০৭
Link Copied Successfully!

বাবার খোঁজে ডিএনএ নমুনা দিতে মায়ের কোলে চড়ে হাসপাতালে এসেছে সাত মাসের ফাইযা রহমান। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে আইসিটি দপ্তরের তত্ত্বাবধায়ক আবদুস সোবহানের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁরই মেয়ে ফাইযা।

গত শনিবার রাতে ডিপোতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান আবদুস সোবহান। স্ত্রী ইস্পাহান সুলতানাকে ভিডিও কল দিয়ে আগুনের ভয়াবহতা দেখাচ্ছিলেন তিনি। স্ত্রী তাঁকে তখন আগুনের কাছ থেকে দূরে সরে যেতে বলেছিলেন। সাবধান করেছিলেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মিনিট পাঁচেক পরই বিকট শব্দ।

মুহূর্তেই অন্ধকার হয়ে যায় মুঠোফোনের পর্দা। এর পর থেকেই খোঁজ নেই আবদুস সোবহানের। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গেটে কথা হয় ইস্পাহানের সঙ্গে। চেয়ারে হেলান দিয়ে বসে ছিলেন তিনি। ক্লান্ত, বিধ্বস্ত। থেমে থেমে কাঁদছিলেন। আর বলছিলেন, ‘তাঁকে সরে যেতে বলেছিলাম। কিন্তু সরে নাই।’

বিজ্ঞাপন

পরিবারের সব সদস্য মিলে ডিপো, বিভিন্ন হাসপাতালে তন্নতন্ন করে খুঁজেছেন আবদুস সোবহানকে। কিন্তু পাননি। ইস্পাহানের পাশে বসে ছিলেন আবদুস সোবহানের ভাই রায়হান উদ্দিন। তিনিও নমুনা দেবেন। ডিএনএ পরীক্ষার জন্য প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নমুনা নেওয়া হবে।

২০১৩ সাল থেকে ডিপোতে কর্মরত ছিলেন সোবহান। বাড়ি বাঁশখালীর শেখেরখীলে। আড়াই বছর আগে বিয়ে করেন।

রায়হান বলেন, শনিবার অফিস শেষ করে ডিপোর কোয়ার্টারে চলে গিয়েছিলেন তাঁর ভাই। কিন্তু আগুন লাগার কথা শুনে আবার ডিপোতে দেখতে আসেন। সাড়ে ১১টার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। আবদুস সোবহানকে খুঁজে পেতে এখন ডিএনএ পরীক্ষার ফল পাওয়ার অপেক্ষায় স্বজনেরা।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ