ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ

চারদিন আগে পরিচয় দেয়া শরীফের লাশ মিলল মাড়কি গ্রামের ডোবায়

Reporter
মজিব পাটোয়ারী/ হোসেন বেপারী
আপডেটঃ জুন ১, ২০২২ | ৪:১৯
Link Copied Successfully!
মৃত ব্যাক্তির চারদিন আগের ও পরের ছবি। -- পপুলার বিডিনিউজ

কে এই শরিফ? কখনও তারাপাল্লা, কখনও চৌমুহনী, কখনও মাড়কি! পাশ্ববর্তী গ্রামের রুবেলের সাথে শেষ দেখা গেলো বুধবার বিকেলে। বুধবার বিকালে মাড়কী গ্রামের খাস বাড়ির পরিত্যক্ত ডোবায় মিলল সেই যুবকের নিথর দেহ। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।
গেলো রবিবার ৩নং কালচোঁ ইউনিয়নের তারাপাল্লা গ্রামে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী রুবেলের ফেইসবুক আইডিতে দেওয়া সাক্ষাৎকারে তার নাম বলেছিলো শরিফ, বাসা ডেমড়া, মায়ের নাম আলেয়া, ভাইয়ের নাম আরিফ, রাকিব। বাবার নাম জিজ্ঞেস করতে ক্ষনিকের জন্য নিস্তব্ধ সে, অপারগতা শিকার করেন বাবার নাম বলতে।

গেলো সপ্তাহ খানেক তাকে দেখা গেছে উপজেলার কয়েকটি জায়গায়। স্থানীয়দের ধারণা মানুষিক ভারসাম্যহীন এই শরিফ।

গেলো সোমবারের পর তাকে আর দেখা যায়নি কোথায়ও। শেষ দেখা মিলেছে উপজেলার মাড়কি গ্রামের খাস বাড়ির পরিত্যক্ত ডোবায়।

বিজ্ঞাপন

শরিফর সাথে গেলো সোমবার জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী রুবেলের শেষ দেখা হয় কচুয়া উপজেলার চৌমুহনী বাজারে। এর পর আর কেউ দেখেনি এই শরীফকে।

৩নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান মানিক প্রধানীয়া বলেন, মৃতদেহ ব্যক্তি তার ইউনিয়নের নয়। তবে তাকে কয়েক দিন ধরে দেখেছেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ ও তদন্ত ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে, তার সঠিক ঠিকানা খুঁজতে ও মৃত্যু কারণ বের করতে কাজ করছে পুলিশ।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ , চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা