WhatsApp New Feature

অবশেষে WhatsApp আনল Community ফিচার, এসেছে ৩২ জন মিলে কল করার সুযোগসহ আরো অপশনও

আবারো নিজের অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য নতুন আপডেট আনল WhatsApp। এতে একটি গ্রুপে ৫১২ জন যুক্ত হওয়া, ৩২ জন একসাথে কল করা ইত্যাদি সুবিধা মিলবে।

Reporter
টেক লঞ্চ
আপডেটঃ মে ৩১, ২০২২ | ১২:৩৭
Link Copied Successfully!
অবশেষে WhatsApp আনল Community ফিচার, এসেছে ৩২ জন মিলে কল করার সুযোগসহ আরো অপশনও -- পপুলার বিডিনিউজ

কয়েক মাস ধরে পরীক্ষার পর, Meta (মেটা) মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp (হোয়াটসঅ্যাপ) অবশেষে তার ইউজারদের জন্য ‘Community’ (কম্যুনিটি) ফিচারটি প্রকাশ করল। দীর্ঘদিন ধরেই এই ফিচারটি নিয়ে চর্চা চলছিল, তবে এখন এটি লাইভ হয়েছে। কার্যকারিতার কথা বললে, এই ‘Community’ ফিচারের সাহায্যে যে-কেউ WhatsApp গ্রুপের মেম্বার সংখ্যা ৫১২ জন পর্যন্ত বাড়াতে পারবেন। অর্থাৎ আগের থেকে দ্বিগুণ মেম্বার গ্রুপগুলিতে সংযুক্ত থাকতে পারবেন। এখানেই শেষ নয়, কোম্পানি যে নতুন আপডেট এনেছে তাতে বহু প্রতীক্ষিত ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ারের সুবিধা পাওয়া যাবে। এছাড়া অ্যাপে ভয়েস কলের ক্ষেত্রে ৩২ জন একসাথে কনফারেন্সে থাকতে পারবেন।

WhatsApp-এ এল এই তিনটি নতুন ফিচার

আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার লিমিট ছিল ২৫৬ জন, তবে নতুন আপডেটের সাথে এই সংখ্যা দ্বিগুণ করেছে কোম্পানি। ফলে এখন একটি গ্রুপে ৫১২ জন থাকতে পারবেন। এদিকে আগে খুব স্বল্প সাইজের ফাইল-ই এই প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করা যেত। কিন্তু এবার থেকে এতে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ারিংয়ের বিকল্প মিলবে।

মেটার ঘোষণা অনুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যাপে এখন ভয়েস কলের সময় ৩২ জন একসাথে যোগ দিতে পারবেন (হোয়াটসঅ্যাপ ২০২০ সালে ৮ জনের সাথে ভিডিও কলিংয়ের সুবিধা দিয়েছিল)। এছাড়া একাধিক ডিভাইসে একটি অ্যাকাউন্ট চালানো, ইমোজি রিয়্যাকশনের মত সাম্প্রতিক কিছু ফিচার ব্যবহারের সুযোগ তো থাকছেই।

বিজ্ঞাপন

বলে রাখি, উক্ত নতুন তিনটি ফিচার আপাতত WhatsApp-এর iOS (আইওএস) এবং Android (অ্যান্ড্রয়েড) সংস্করণগুলির জন্য রোল আউট করা হয়েছে, তবে আগামী সপ্তাহগুলিতে এটি অন্যান্য সংস্করণগুলির জন্যও বিশ্বব্যাপী উপলব্ধ হবে। তাই WhatsApp-এ চুটিয়ে গ্রুপ চ্যাট করুন আর কোনো সীমাবদ্ধতা ছাড়াই আদান প্রদান করুন বড় ফাইল।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা