ফরিদগঞ্জ প্রেসক্লাবের স্বদেশপ্রেম দৃষ্টান্ত হয়ে থাকবে -অ্যাড. রোমান

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ২১, ২০২০ | ১০:৩০
Link Copied Successfully!

মুজিব বর্ষ উপলক্ষে সোমবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এ বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জম্ম শত বার্ষিকী উদ্যাপন কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ বিতরণ করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

বৃক্ষ বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জাহিদুল ইসলামা রোমান বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন, রাজনীতি এবং গণতন্ত্রের অপরিহার্য অংশ। আজকের এ বৃক্ষ বিতরণ কর্মসূচী ফরিদগঞ্জ প্রেসক্লাবের স্বদেশপ্রেমের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, জেলার অপরাপর উপজেলার চেয়ে ফরিদগঞ্জের সাংবাদিকদের সাংবাদিকতার মান অনেক পরিশীলিত।

বিজ্ঞাপন

সাংবাদিকদের কল্যাণে যে কোন সময় তাদের পাশে দাঁড়াতে আমি সর্বদা প্রস্তুত। ফরিদগঞ্জ প্রেসক্লাবের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বক্তব্য শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাতে বিভিন্ন ফলদ বৃক্ষ তুলে দেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সহ-সভাপতি মশিউর রহমান, আমান উল্যাহ, জাকির হোসেন সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, সহ-অর্থ সম্পাদক আক্তার হোসাইন, দপ্তর সম্পাদক লিটন কুমার দাস, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, ক্রিড়া সম্পাদক শরীফ হোসেন, সাহিত্য সম্পাদক তাপস চক্রবর্তী, আইসিটি সম্পাদক আবু ছালেহ বারাকাত, নির্বাহী সদস্য মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, নারায়ন রবি দাস, এ কে এম ছালাহউদ্দীন প্রমুখ। একই দিন ফরিদগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুজিব বর্ষ ও আগামী এক বছরের জন্য প্রেসক্লাব ও সাংবাদিকদের বার্ষিক উন্নয়ণ কর্মসূচী নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা