নেত্রকোনায় যাচ্ছেন ডিসি

মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে বিদায়ী সংবর্ধনা

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ মে ২৬, ২০২২ | ১০:০৫
Link Copied Successfully!

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিরল বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে।

২৬ মে বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আবেগ আপ্লুত কন্ঠে বলেন, এটি আমার জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ অনুষ্ঠান। প্রত্যেকটি আয়োজন হয়েছে হৃদয় থেকে। আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানরা আমাদের তাদের স্নেহ-ভালোবাসা দিয়েছেন।
মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মা শব্দটা শুনতে পছন্দ করি। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মা শব্দটি শুনা অনেক ভাগ্যের ব্যাপার। মুক্তিযোদ্ধাদের জন্যে আমার অফিস সবসময়ই খোলা ছিলো।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, যোগ্য ব্যক্তির সমাদার না করলে যোগ্য ব্যক্তি জন্মাবে না। বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ যোগ্য সন্তান। যারা আমাদের আদর্শ তাদের অবশ্যই সম্মান দিতে হবে।
যারা সৎ পথে থাকে তাদের পাশে থাকবেন। তা না হলে তারা নষ্টের কাছে ধ্বংস হয়ে যাবে। আপনাদের সাহসিকতায় আমরা সাহসি হই। আপনাদের দেখলে আমাদের সাহস লাগে।

পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) অনুভূতি ব্যক্ত করে বলেন, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তানের এমন বিরল বিদায় নেয়া, আমার চাকরি জিবনে কখনো দেখিনি। আমি মনে করি জেলা প্রশাসকেরর এটা সবচেয়ে বড় অর্জন। যারা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধাদের রক্ত বয়ে যায়, তারা এমন মানুষই হয়। একটি জেলা থেকে আরেকটি জেলাতে জেলা প্রশাসক হিসেবে পাওয়া এটা আসলে ভাগ্যের ব্যাপার।

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মতলব দক্ষিণের বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার, ফরিদগঞ্জ থানা কমান্ডার শহিদুল্লাহ তপাদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মতলব উত্তর উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা ছানা উল্লাহ ও পবিত্র গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার। বক্তাদের অনুভূতি প্রকাশের পূর্বে বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা