হাজীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

Default User
 মো. হোসেন বেপারী
আপডেটঃ মে ২৪, ২০২২ | ৩:৪২
Link Copied Successfully!

হাজীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন করেছে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তানজীর।

রোববার বিকালে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও গ্রাহক সেবার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি উপজেলা ভূমি অফিস থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এরপর শান্তির প্রতিক কবুতর উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর। ‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহন করুন’ এই স্লোগানে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকের সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কানুনগো মোহাম্মদ লোকমান হোসেনের উপস্থাপনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গেলো ১৯ মে (বৃহস্পতিবার) ভূমি সেবা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। যা চলবে ২৩ মে (সোমবার) পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সার্ভেযার কাজল মিয়া, প্রধান সহকারী শ্যামলী রানী শীল, নাজির ইব্রাহিম খলিলসহ ভূমি অফিসের অন্যসকল কর্মকর্তা ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা