মকিমাবাদে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মারামারি, থানায় অভিযোগ

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ১৫, ২০২২ | ১১:৩৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ই পক্ষের মারামারি ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার বিকালে পৌর ৪নং ওয়ার্ড মকিমাবাদ মিস্ত্রি বাড়ীতে আগে থেকেই সম্পত্তিগত বিরোধের জেরে মারামারি ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূর্য মিয়া জানান, ঘটনার দিন বসতঘর নির্মাণে কাজ চলাকালীন সময়ে রাজ মিস্ত্রির কন্টাক্টর জসিম উদ্দিন বাঁধা দেয়। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে জসিম উদ্দিন ও তার ভাতিজা রাব্বি, রাকিব একত্রিত হয়ে মামুন মিজির স্ত্রী’র রহিমা বেগম(২৭) এর উপর হামলা চালায়।

বিজ্ঞাপন

ওইসময় হামলাকারী জসিম উদ্দিন, রাব্বি, রাকিবকে বাঁধা দিলে এলোপাতাড়িভাবে হামলা চালিয়ে মো. সোহাগ(৩৫), মো.মামুন(৪০)কে আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।

অভিযোগ সূত্রে জানাগেছে, হামলা চালিয়ে রাকিব, রাব্বি ও তাছলিমা বেগম ভুক্তভোগী রহিমা বেগমের গলায় থাকায় ১ভরি ৮আনা ওজনের একটি স্বর্নের চেইন যার মূল্য ১লক্ষ ৫০হাজার টাকা চিনিয়ে নেয়। এছাড়াও সোহাগের কাছ থেকে ৪ হাজার ৫০টাকা ও মো: মামুনের কাছ থেকে OPPO-A5s কোম্পানির ১৬হাজার টাকার মূল্যের মোবাইল সেট চিনিয়ে নেয় তারা।

ঘটনার এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারটি ৯৯৯কল করলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সূর্য মিয়া হাজীগঞ্জ থানার মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন।

এদিকে মুঠোফোনে জসিম উদ্দিন বলেন, শাহজালাল ব্যাংক থেকে ১০লক্ষ তুলে বাড়িতে আসার পথে নজরে পরে চলাচলের রাস্তায় বসতঘর নির্মাণের রড সোজা করার কাজ চলছে। ওই সময় তিনি বাঁধা দিয়ে বলেন চলাচলের রাস্তা ভেঙে যেতে পারে। একপর্যায়ে জসিমের হাতে থাকা ব্যাগের ভেতর ১০লক্ষ টাকা ও গলার চেইন নিয়ে যায় মামুন এমন অভিযোগ করেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা