
হাজীগঞ্জ ই-কমার্স উদ্যোক্তা উৎসব ও সংগ্রামী নারী সন্মাননা
Link Copied Successfully!

হাজীগঞ্জে ই-কমার্স উদ্যোক্তা উৎসব ও সংগ্রামী নারী সন্মাননা
অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ পশ্চিম বাজারের আনন্দ প্যালেসের হলরুমে হাজীগঞ্জ ই-কমার্সের আয়োজনে বেশ ঝাঁকঝমকপূর্ণ ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের সার্বিক তত্বাবধানে ও সাংবাদিক ফয়েজ আহমেদ, ই-কমার্সের প্রশিক্ষক মেজবাহ আহমেদ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন, দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, ট্রেডমার্ক গ্রুপ এর সিইও সি এম হাসান, এডভোকেট কামরুল ইসলাম রোমান।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।
নারী উদ্যোক্তা হিসেবে সংগ্রামী নারী সন্মাননা পেয়েছেন ইরা খান, জুই, রোমানা রুমকি, তামান্না, রেশমা, মিতু, নন্দিতা, মেজবাহ্, আঁখি, তানিয়া।
এছাড়াও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।


























