থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৪, ২০২২ | ৪:৪৬
Link Copied Successfully!

প্রথম কোয়ার্টারে সুযোগ তৈরি করেও পারেনি গোলের মুখ খুলতে, উল্টো গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে দারুণ ভাবে ম্যাচে ফিরে আসে গোবিনাথানের দল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একটি করে গোল করে এশিয়ান গেমসের বাছাইয়ের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

আজ থাইল্যান্ডের ব্যাংককে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। একটি করে করেছেন রোমান সরকার ও রাকিবুল ইসলাম। সিঙ্গাপুরকে এগিয়ে নিয়েছিলেন চানাচোল রাংনিউম।

বিজ্ঞাপন

প্রতিপক্ষের মাঠে দশ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফিল্ড গোলে থাইল্যান্ডকে এগিয়ে নেন চানাচোল রাংনিউম। । এরপরের গল্প শুধুই বাংলাদেশের। ২২ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে দাপট দেখায় বাংলাদেশ। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নারে গোল করে জোড়া গোল পূরণ করেন আশরাফুল। চতুর্থ কোয়ার্টারে মাত্র একটি গোল করতে পারে বাংলাদেশ। ৪৭ মিনিটে রাকিবুল ইসলামের ফিল্ড গোলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

আরেক সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ওমান। আগামীকাল বিকেল ৩টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান।

এর আগে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচই জিতে নেয় বাংলাদেশ। ইন্দোনেশিয়া ও শ্রীলংকাকে ৩-১ ব্যবধানে হারানোর পর সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। এতে এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত হয় লাল-সবুজের দলের।

বিজ্ঞাপন

সূত্র: কালের কন্ঠ

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা