মতলব উত্তরে মুজিব শতবর্ষে এক কোটি বৃক্ষ রোপণ উদ্বোধন

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ১৮, ২০২০ | ৬:৫০
Link Copied Successfully!

‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কোটি বৃক্ষ/ চারা রোপনের উদ্বোধন করা হয়। মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

নূরুল আমিন রুহুল বলেছেন, করোনা ভাইরাসের জন্য সারাবিশ্ব চরম বিপর্যয় অতিক্রম করলেও নিজেদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই বেশি সংখ্যক গাছ লাগানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরম উপকারী আমাদের প্রিয় বন্ধু হচ্ছে গাছ । আমাদের বেচে থাকার জন্য প্রতিটি মুহুর্তে প্রয়োজনীয় উপাদান হচ্ছে গাছ।

তিনি আরো বলেন, গাছ যেমন আমাদের জীবন বাচায় তেমনি করে পরিবশকে সুস্থ ও নির্মল রাখতে এবং অর্থনৈতিক উন্নতির মাধ্যম হচ্ছে গাছ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপনকে আমাদের সামাজিক আন্দলনে পরিনত করতে হবে। এসময় এমপি রুহুল বাড়ির আশে পাশে ফাকা জায়গায় সকলকে বৃক্ষ রোপনের অনুরোধ জানান।

বিজ্ঞাপন

শনিবার ( ১৮ জুলাই) সকালে মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও বন কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক।

উপস্থিত ছিলেন- ফতেপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ, দূর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন ফরাজী রতন, মতলব উত্তর উপজেলা যুগ্ম আহবায়ক এডভোকেট জসিম উদ্দিন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক ভিপি প্রকৌশলী জামাল হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সেলিম মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, আশরাফুল আলম মিলন, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকার’সহ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা