রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ঈদ পুনর্মিলনী ও পিএইচএফ সার্টিফিকেট বিতরণ

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ মে ১১, ২০২২ | ১২:৫২
Link Copied Successfully!

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ঈদ পুনর্মিলনী ও পিএইচএফ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মে মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের রেডচিলি পার্টি সেন্টার মিলনায়তনে উৎসবমুখ পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।

রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে ও ক্লাব ট্রেইনার (পিপি) শেখ মনির হোসেন বাবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুনাক চাঁদপুর এর প্রেসিডেন্ট ডা. আফসানা শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা পলিন, রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সেক্রেটারি এমএ হান্নান, রোটারি ডিস্টিক্ট গভর্নর নুরুল আমিন খান আকাশ, পাস্ট প্রেসিডেন্ট মো. জামাল হোসেন, মোস্তাক আহমেদ খান, আব্দুল বারী জমাদার মানিক, ইলেক্ট প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, রোটারিয়ান ডা. সাইফুল ইসলাম সোহেল, রোটারিয়ান ডা. মিজানুর রহমান, ডা. তানভির আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই রোটারি ফাউন্ডেশনে ২ হাজার ডলার অর্থসহায়তা দেয়ায় ডা. মিজানুর রহমানকে এমপিএইচএফ সার্টিফিকেট এবং ১হাজার ডলার করে অর্থসহায়তা দেয়ায় মো. সাখাওয়াত হোসেন শাকিল, তানভির আহমেদ মিয়া, ডা. ইফতেখার উল আলম, রিম্পল চৌধুরী, ফারুক ভুইয়া, সত্যজিৎ কর সোহাগকে পিএইচএফ সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট ও কোর্টপিন তুলে দেন অনু্ষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান হাজী মো. মোশারফ হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, রোটারিয়ান ইঞ্জিনিয়র জহিরুল ইসলাম, রোটারিয়ান অ্যাড. ওমর ফারুক টিটু, রোটারিয়ান শরীফ মো. আশ্রাফুল, রোটারিয়ান আলমগীর পাটোয়ারী, রোটারিয়ান শেখ মো.জসিম উদ্দিনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা