চাঁদপুরে সয়াবিন তেলের উপর অভিযান দুই ব্যবসায়িকে জরিমানা

Default User
আশিক বিন রহিম ,চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২২ | ১০:০৯
Link Copied Successfully!
চাঁদপুরে সয়াবিন তেলের উপর যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। ১০ মে মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা শহরের প্রধান পাইকারী বাজার পুরাণবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সয়বিন তেল বিক্রি না করে অবৈধ মজুদ, তেলের বোতলের গায়ের বিক্রয়মূল্য মুছে ফেলা স্পষ্টভাবে ভোক্তার সাথে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়িকে ৩৫ হাজার টাকা জরিমানা ও ১৪ লিটার তেল জব্দ করা হয়েছে।

একই সময় মেসার্স সুভাষ পোদ্দার প্রতিষ্ঠানে অভিযান করলেও সেখানে কোন অনিয়ম না পাওয়ায় তাকে সরকারের নির্দেশনা মেনে স্থানীয় ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ও  জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের নেতৃত্বে বাজার তদারকিমূলক এ যৌথ অভিযান পরিচালিত হয়। পাশাপাশি বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক বেঙ্গল ট্রেডার্সকে ৩০ হাজার ও জয়দেব সাহা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পাইকারী এই বাজারে কমপক্ষে ২০ থেকে ২৫ জন ফাস্ট পার্টি ব্যবসায়ি রয়েছে। উপস্থিত ব্যবসায়ীদেরকে পণ্যের অবৈধ মজুতদারি এবং  দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা