রাজরাজেশ্বর ইউপি নির্বাচনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১০, ২০২২ | ৮:৫৬
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবীতে মানববন্ধন করেছে সম্ভব্য প্রার্থী ও এলাকাবাসী।

১০ মে মঙ্গলবার বেলা ১১টায় রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেসহ ৯টি ওয়ার্ড থেকে সম্ভাব্য মেম্বার প্রার্থী এবং শত শত জনগণ অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত বক্তব্যে সম্ভব্য প্রর্থী এবং ক্ষুব্ধ ইউনিয়নবাসী বলেন, গত ৩১ মার্চ-২০২১ সালে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেছে। চাঁদপুর সদর উপজেলার সকল ইউনিয়নের নির্বাচন শেষ হয়ে নতুন পরিষদ এক বছর ধরে দায়িত্ব পালন করছে। অথচ আমাদের বর্তমান চেয়ারম্যান ষড়যন্ত্র করে আদালতে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন বন্ধ করে রেখেছে।

বক্তারা বলেন, ইউনিয়নের শান্তিপ্রিয় জনগনের একটাই দাবী,  অতি তারাতাড়ি পরিষদের নির্বাচন দেওয়া হউক। এলাকার উন্নয়ন এবং নদী ভাঙন থেকে বাঁচতে আমাদের নতুন জনপ্রতিনিধির নেতৃত্ব দরকার। যার নেতৃত্বে রাজরাজেশ্বর নদীর তীর থেকে মাটি কাটা, বালু উত্তোলন বন্ধ হবে এবং নদী ভাঙনের হাত থেকে আমরা মুক্তি পাবো।

এসময় উপস্থিত ছিলেন, কবির চোকদার,  আলাউদ্দিন বেপারী, মোঃ জহির মিঝি, সরাফত গাজী, হেদায়েত উল্লা আসামি, আব্দুল বেপারী, জান শরিফ বেপারী, রমজান প্রাধানীয়া, হাবেজ আলী বেপারি, ছায়ের সরকার, মজি চোকদার, আবুল হাসেম চোকদার, ওমর ফারুক চকিদার, করিম প্রাধানীয়া, আনোয়ার বাচ্চু মিয়াসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার শত শত সাধারণ জনগণ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা