জেলা জজের খাস কামরা ও এজলাসে চুরি: যুবক আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৯, ২০২২ | ১১:৪৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলা ও দায়রা জজ এস. এম. জিয়াউর রহমানের খাস কামরায় চুরির ঘটনায় জড়িত সৌরভ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে কোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে নেশা করে আদালতে চুরি করে সে। পরবর্তীতে নেশা কেটে গেলে ভয় পেয়ে চুরিকৃত মালামাল কোর্ট এলাকার একটি ডোবার পাশে ফেলে রেখে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরিকৃত মালামাল উদ্ধার করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শসিবার রাতে চাঁদপুর জেলা ও দায়রা জজের খাস কামরা এবং এজলাসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জজ আদালতের দ্বিতীয় তলার রেলিং ভেঙে চোর এজলাসের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। চোর খাস কামরায় থেকে চুরি করে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সিসিটিভি ক্যামেরার মনিটর, কম্পিউটার সিপিও, টিসু বক্স, চশমা, মাইক সেট, পানি গরম রাখার ফ্লাক্স, গাড়ীর কাগজ, বেশ কয়েকটি মাল্টিফ্লাগ বস্তায় ডুকিয়ে আদালত এলাকার একটি ডোবার পাশে এনে ফেলে যায়। তবে জেলা ও দায়রা জজের খাস কামরা থেকে কোন প্রকার নথি খোয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও