
নতুন কমিটি ঘোষণার দুই ঘন্টা পরই পদত্যাগ চাইলেন চার যুবদল নেতা
Link Copied Successfully!


সদ্য ঘোষিত হওয়া চারটি ইউনিয়ন পরিষদের যুবদলের কমিটির মধ্যে ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি একটি। গেল পাঁচ মে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা যুবদল।
কিন্তু ৮ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণার দুই ঘন্টা পরই পদত্যাগ চেয়ে উপজেলা যুবদলের কাছে পদত্যাগপত্র পাঠায় সাধারণ সম্পাদক ও দুইজন সহ-সভাপতিসহ চার জন।
তাদের দাবী অযোগ্য লোককে সভাপতি করায় এই কমিটি থেকে পদত্যাগ চান তারা।
৮ জনের মধ্যে পদত্যাগ চান সদ্য ঘোষিত হওয়ার কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রহমান মজুমদার, সহ-সভাপতি ফরহাদ হোসেন মিলন, কাজী কাদের ও যুগ্ন সম্পাদক মোঃ সোহাগ ভূঁইয়া।


এ বিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল পপুলার বিডিনিউজকে জানান, পদত্যাগপত্র পাইনি। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি।


























