
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাব্বির উদ্যোগে নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ
Link Copied Successfully!


চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির উদ্যোগে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের বিশ্বোরড নিজ কার্যালয়ে তিন শতাধিক নেতাকর্মীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ওইসময় অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝেও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বি বলেন, প্রতিবছরের ন্যায় এবারোও পৌর ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।




























