সরকার সংবাদ পত্রের স্বাধীনতা দিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১, ২০২২ | ২:৪৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেন্য অর্থনীতিবিদ অধ্যাপক ড.শামসুল আলম।

বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সাবেক সহ-সভাপতি আলমাছ মিয়া, সহ-সভাপতি দেওয়ান সালাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আরাফাত আল আমিন প্রমুখ।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবুল কালাম, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্ৰন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া আসাদুজ্জামান, মতলব উত্তর উপজেলা শাখার সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, দৈনিক নয়া দিগন্ত মতলব প্রতিনিধি শেখ ওমর ফারুক, প্রেসক্লাবের সহ-সভাপতি বাবুল মুফতি, আতিকুর রহমান দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক ফায়জুননূর আখন রাসেল, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, দফতর সম্পাদক শাহাদাত হোসেন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক আল আমিন সিপাহী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেছেন, সংবাদ পত্র হচ্ছে সমাজের দর্পণ।আর সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর হয়। তিনি বলেন, সাংবাদিকরা অবশ্যই গঠন মূলক সমালোচনা করবে। তবে অপসাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সংবাদ পত্রের স্বাধীনতা দিয়েছে। সাংবাদিকরা নির্বিঘ্নে লেখার স্বাধীনতা পেয়েছে। সরকারের সকল উন্নয়নের চিত্র পত্রিকায় লেখার জন্য অনুরোধ করেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা