
বাকিলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের রাধাসার সাকিনের মজুমদার বাড়ির পূর্ব পাশের পুকুরে ডুবে জুনাইদ (৩)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জুনাইদ হাজীগঞ্জ উপজেলার রাধাসার মজুমদার বাড়ির মোঃ আবুল খায়েরের ছেলে।
শিশু মোঃ জুনাইদ (৩) পরিবার ও বাড়ির সকলের অগোচরে বাড়ির পূর্ব পাশে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পূর্ব পাশে পুকুর ঘাটের পানিতে মৃত ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।




























