হাজীগঞ্জ-শাহরাস্তিতে এমপির ঈদ উপহার পেলেন আটশ পরিবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২২ | ৪:৪৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ-শাহরাস্তি উপজলার সাংসদ মেজর  অব. রফিকুল ইসলাম বীরউত্তমের ঈদ উপহার পেলেন আটশ পরিবার। দুই উপজেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ৪৫০ পরিবার ও শাহরাস্তি উপজেলায় ৩৫০ পরিবারকে এক হাজার টাকা করে ঈদ উপহার বিতরণ করা হয়।

শুক্রবার হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড চাইনিজে ঈদ উপহার নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে দায়িত্বশীলদের কাছে তুলে দেয়া হয়। মেজর  অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ও তাঁর শুভাকাঙ্খীদের সম্মিলিত উদ্যোগে হাজীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের উপার্জনহীন, অসহায়দের জন্য এই ঈদ উপহার তুলে দেয়া হয়।

বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সার্বিক তত্বাবধানে ওইসময়  উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য রোটারিয়ান আহসান হাবিব অরুণ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, কালচোঁ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউয়িনের চেয়ারম্যান মজিবুর রহমান, হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান এম  মজিবুর রহমান, গন্ধর্ব্যপুর ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমমান বেলাল,  সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা এসএম মানিক,  উপজেলা যুুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী ও গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল কাশেম  প্রমুখ।

বিজ্ঞাপন

এদিকে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেডএম আনোয়ার বলেন, শাহরাস্তি উপজেলায় সবকটি ইউনিয়নে ৩শ ৫০ পরিবারের মাঝে সাংসদের দেয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা