কর্মজীবনের বিদায় বেলায় যা বললেন ব্রিগেডিয়ার নাসির উদ্দীন আহমেদ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৭, ২০২০ | ৭:২৪
Link Copied Successfully!

বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম সন্মানিত ময়মনসিংহ বিভাগ বাসী। আজ ১৬ জুলাই আমার শেষ কর্মদিবসে আমি আপনাদের সকল সহোযোগিতা ও ভালবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমার ভুল ভ্রান্তির জন্য সকলের কাছেই ক্ষমা চাই। আমি সাধারণ নাগরিক থেকে, ময়মনসিংহের সকল উচ্চপর্যায়ের কর্মকর্তা, মধ্য পর্যায়ের কর্মকর্তা, শ্রদ্ধা ভাজন অধ্যাপক, ডাক্তার, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অফিসার, হাসপাতাল ও মেডিকেল কলেজ, সকল কর্মচারী বৃন্দ সাংবাদিক বৃন্দ,সমাজ কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ,পেশাজীবি নেতৃবৃন্দ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এ ভাল কিছু হয়ে থাকলে তা আপনাদের সাহায্যে হয়েছে।

আজ আমার শেষ কর্মদিবসে আপনাদের দোয়া চাই। আগামী ১৮ তারিখ শনিবার নুতন পরিচালক কে দায়িত্ব ভার বুঝিয়ে দিয়ে আল্লাহ চাইলে ১৯ জুলাই এ শহর থেকে আপাতত বিদায় নিব।৩০ শে জুলাই অবসরে চলে যাব।ভাল থাকুন আপনারা।

#প্রিয়_জন্মস্থান
আমি চাঁদপুরের সন্তান। হাজীঞ্জের বলাখাল গ্রামে জন্ম ১৯৬২ তে। বাবা ডাঃ আব্দুস সাত্তার হাজীগঞ্জের ২০ টাকা ভিজিটের এম,বি,বি,এস ডাক্তার ছিলেন।১৯৫৮ সালে ২ টাকা ভিজিট নিয়ে শুরু। আমি বাবার আদেশই ডাক্তার হয়েও সেনাবাহিনীতে ১৯৮৮ সালে আর্মি মেডিকেল কোরে যোগ দেই। আগামী বছর ৩০ জুলাই অবসর এ যাওয়ার কথা।৩২ বছর সেনাবাহিনীর হয়ে দেশের জন্য দিয়েছি উজাড় করে।সেনাবাহিনীর সদস্য হতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞ।
আমি গ্রামের মাটিতে বেড়ে উঠা সাধারন মানুষ হিসেবে বড় হয়েছি।গ্রামে সব সময় যাওয়া হয় না চাকুরী ও সংসার জীবনের টানা পোড়নে।।কিন্তু গ্রামের মাটিতেই আমার শেকড়। খুব ভাল বোধ করি যখন গ্রামে থাকি।
বাবার কবরটা উচচংগা গ্রামে। ওখানেই আমি বেশি শান্তি পাই।আল্লাহ দয়া করে যদি বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করেন তাহলে বাবার কাছেই কেয়ামত পর্যন্ত থাকব।
বাবা এম পি ছিলেন,মুক্তিযুদ্ধ করেছেন।বিনয়ী ও সৃষ্টির সেবায় নিজকে উজাড় করেছেন। তিনি গাড়ী কিনেন নি,ভালবাসা কিনেছেন।দোয়া কিনেছেন।
আমার নিজের কোন স্বত্তা নেই। বাবার পরিচয়ে আমৃত্যু পরচিত থাকতে চাই।আমি ভাগ্যবান এমন বাবা পেয়েছি।এ জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা। বাবা সহিষ্ণু ও উদার ছিলেন।লোভী ছিলেন না।অনেক করেছেন এলাকায় জন্য।
আমি আর কিছু মাস পর প্রিয় জন্ম স্থানে চলে যাব। বাবার মত হতে চেস্টা করব।
আমার জন্মস্থান এর যে মানুষ গুলোর কেউ নেই তাদের নিয়েই আমার আগামী কে সাজাব ;আর বাবার কবরটার পাশে যেয়ে শান্তি তে স্রষ্টার সান্নিধ্য খুঁজব।

বিজ্ঞাপন

বিনীত
ব্রিগেডিয়ার নাসির উদ্দীন আহমেদ
পরিচালক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা