ফরিদগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ১৬, ২০২০ | ৬:৪৬
Link Copied Successfully!

মুজিব বর্ষ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্দাহত বীমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

কর্মসূচীর শুরুর পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের পাটওয়ারী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা পুরো দেশে এককোটি গাছ রোপনের উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতৃবৃন্দের মাধ্যমে তিনটি করে গাছ লাগানোর শুরু করছি। পরিবেশ বাঁচাতে গাছ রোপনের বিকল্প নেই। একই সাথে ফলজ ও ভেষজ গাছ রোপনের মাধ্যমে আমরা আমাদের ফরমালিন মুক্ত ফল পাবো। দেশের এই দু:সময় আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবা করতে পারি, তবেই সুজলা সুফলা হয়ে উঠবে জাতির পিতার সোনার বাংলাদেশ। তাই আসুন আমরা প্রত্যেকে তিনটি করে গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যাহ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক রাজীব মজুমদার, রবিউল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুয়েল পাঠান, সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগ সহসভাপতি সাখাওয়াত হোসেন মিন্টু, যুগ্মসম্পাদক নাহিদ পাটওয়ারী, খায়রুল বাশার,আফসার হাসেন, আরিফ হোসেন, পলাশ, হকার্স লীগের সভাপতি সুমন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা