পবিত্র ঈদুল ফিতর-২০২২ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২২ | ১০:৫৬
Link Copied Successfully!

অদ্য শনিবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) মহোদয়ের সভাপতিত্ত্বে চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সহিত পবিত্র ঈদুল ফিতর-২০২২ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল ফিতর-২০২২ চাঁদপুরবাসী নির্বিঘ্নে সম্পন্ন করতে মাননীয় পুলিশ সুপার মহোদয় সকল ইউনিট ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেন।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর’কে সামনে রেখে শহর থেকে সাধারণ মানুষ চাঁদপুর আসবে। চাঁদপুরবাসীর সেবায় সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব সহিত দায়িত্ব পালন করতে হবে। থানা, ডিবি, ডিএসবি ও ট্রাফিক প্রত্যেকটি ইউনিট নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর থাকতে হবে। বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করতে হবে। যেনো সাধারণ জনগণ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোন সমস্যা পুলিশের নিকট সহজে ব্যক্ত করতে পারে। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শপিং মল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন, ঈদ জামাত এবং বিনোদন কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। ডিবির পেট্রোলিং ডিউটি বৃদ্ধি ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে শতভাগ অবগত হওয়ার জন্য ডিএসবি ‘কে গোপনীয় নজরদারি বৃদ্ধির জন্য কড়া নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞাপন

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

<>যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সম্পর্কে অবগত করতে পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুর মোবাইল নাম্বারঃ ০১৩২০-১১৬৮৯৮

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা