অসহায় মানুষের মুখে হাসি ফোটালো ‘আমরা বিজয়ী’ সংগঠন

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২২ | ৯:২৬
Link Copied Successfully!
ঈদ মানেই খুশি, ঈদ মানেই ঈদ আনন্দ। কিন্তু রাস্তার পাশে থাকা অসহায়, সুবিধাবঞ্চিতদের ঘরে ঈদের সেই আনন্দ পৌঁছায় না। আর তাই অসহায়দের ঈদ আনন্দ পৌঁছে দিতে চাঁদপুরে নারী উদ্দোক্তা সংগঠন আমরা ‘বিজয়ী’ এগিয়ে এসেছি। পাশে দাঁড়িয়েছে রাস্তার পাশে থাকা অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের।

শনিবার (২৩ এপ্রিল) বিকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বাজার বিতরণ করেন সংগঠনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই।

এসময় গণমাধ্যমের কাছে সংগঠনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই বলেন, আসলে ঈদে সবাই চায় একটু আনন্দ করতে, একটু ভালো, একটু ভালো কিছু পড়তে। কিন্তু সবাই হয়তো সেই সুযোগ পায় না। আমরা সবাইতো মানুষ। আর মানুষ হিসেবে অন্য কোন মানুষের পাশে দাড়ানো নিজের কর্তব্য মনে করেছি আমরা। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যদি কারো কারো মনে আনন্দের সৃষ্টি করে সেটাই আমাদের অনেকবড় পাওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়াও তিনি আরো জানান, আমাদের সংগঠনটি মূলত চাঁদপুরের পিছিয়ে পড়া প্রতিভাবান নারীদের এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। ইতিমধ্যে আমাদের সংগঠনের অনেকেই অনেক সাফল্য অর্জন করেছে। যেহেতু আমরা নিচ উপরে উঠতে চাচ্ছি, সেহেতু আমাদের এগিয়ে চলার পথে কাউকে অসহায়ত্ব অবস্থায় দেখলে আমাদের তা ভালো লাগে না। তখন চাই তাদের মূখে কিছুটা হলেও হাসি ফুটাতে। এজন্যে চাঁদপুরবাসীর সকলের কাছে দোয়া চাই যেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সামাজিক সংগঠন আপনের উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান, চাঁদপুর ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদা খানম, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাসিমা রিতা, জেলা বিএনপির পৌর সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা, প্রমূখ।

আমরা বিজয়ী সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর ‘আমরা বিজয়ী’ চাঁদপুর জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা রাশেদা আক্তার, জেনারেল সেক্রেটারি সোনিয়া রহমান, জয়েন্ট সেক্রেটারি আমেনা বারী মৌসুমী, ট্রেজারার নুহা তাসনিম, সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক) কমিটির এডমিন রায়ানা কায়সার ফেন্সি, এডমিন তানজিলাল রহমান জুম্মি, মডারেটর মুসরাত মুন্নি, মডারেটর খলিল আহমেদ নিরব, হাজীগঞ্জ উদ্যোক্তা বাম্পী রায়,  মতবল দক্ষিনের উদোক্তা আজমা আক্তার, সাদিয়া খানম,  সাবিহা নিশি,ফরিদগন্জ উদ্যোক্তা সুরাইয়া আহমেদ সুরু প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও