ভবনের পাশে খোলা তার, প্রাণ গেল শ্রমিকের

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ১৬, ২০২০ | ১২:১৬
Link Copied Successfully!

মতলব উত্তরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
হয়েছে। নিহত শ্রমিকের নাম শিবলু (২০)। সে ছেংগারচর পৌরসভার তালতলী গ্ৰামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ঠাকুর চর গ্ৰামের আব্দুল বারেক প্রধানের নির্মাণাধীন দ্বিতল ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বুধবার বিকেলে বিদ্যুৎ স্পৃষ্টে ওই শ্রমিক নিহত হয়েছে।

সে মতলব উত্তর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) সভাপতি মুক্তার হোসেন সরদারের কনিষ্ঠ ছেলে। জানা গেছে, নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে বিদ্যুতের খোলা তারের সংযোগ ছিল। ফলে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কাজের স্থানেই ওই শ্রমিক মারা গেছে।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তার মৃত্যুর খবর শুনে মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা ছুটে আসে।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রধান জানান, যেকোনো ভবনের কাজের আগে প্রয়োজন পযাপ্ত নিরাপত্তা।ভবনের মালিকের পক্ষ থেকে যদি পর্যাপ্ত নিরাপত্তা থাকতো তাহলে আমাদের শ্রমিক মারা যেতো না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা