
শাহরাস্তিতে তিনদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
Link Copied Successfully!


শাহরাস্তি উপজেলা ঠাকুরবাজার কেন্দ্রীয় বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে।
মসজিদে আয়োজিত এই মাহফিল ১৯ই এপ্রিল থেকে ২১ই এপ্রিল প্রতিদিন জোহর সালাতের পর থেকে আসরের সালাতের পূর্ব পর্যন্ত পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয়।
১ম দিন মঙ্গলবার (১৯ই এপ্রিল) ‘কুরআন শিক্ষার গুরুত্ব ও ফাজায়েল’ সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মোফাচ্ছেরে কুরআন হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব ও তরুন ইসলামি আলোচক হাফেজ মাওলানা হোসাইন আহমেদ চাঁদপুরী।
২য় দিন বুধবার (২০ই এপ্রিল) ‘মাহে রমজানের শিক্ষা ও ফজিলত’ বিষয়ে মূল্যবান তাফসীর পেশ করেন বাইতুল মামুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ কাজী মঞ্জুর হোসাইন ও তরুণ ইসলামি আলোচক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি।
৩য় দিন(শেষ দিন) বৃহস্পতিবার ( ২১ই এপ্রিল) ‘ ইসলামি সংস্কৃতির গুরুত্ব ও মুসলমানদের করনীয় এবং ইতিকাফের গুরুত্ব ও ফজিলত’ বিষয়ে গুরত্বপূর্ণ তাফসীর পেশ করেন আন্তর্জাতিক বক্তা বিশিষ্ট ইসলামী আলোচক ও গবেষক প্রখ্যাত আলেমেদ্বীন মোফাচ্ছেরে কুরআন টেকেরহাট পীর সাহেবের সুযোগ্য পুত্র হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
মাহফিলের অন্যতম আয়োজক শেখ মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। তিনদিন ব্যাপী এই মাহফিলটি ১৪তম বছরে পদার্পণ করেছে। শেখ মিজানুর রহমান বলেন প্রতি বছর রমজান মাসে নিয়মিত তাফসীরুল কুরআন মাহফিল চলবে ইনশাআল্লাহ।
সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আমীর হোসেন পাটোয়ারী। তিনি বলেন শেষদিন মাহফিলে আগত মুসুল্লিদের জন্য জামে মসজিদের পক্ষ থেকে ইফতারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
মহৎ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন পাটোয়ারী বলেন রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে তাকওয়া অর্জনে এ ঐতিহাসিক মাহফিল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি এই মাহফিলের সফলতা কামনা করেন।
মুসলমানদের দৈনন্দিন জীবনযাপন ইসলামের বিধিবিধানের আলোকে পরিচালনার জন্য, সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় ও রমজানে আল্লাহর বরকত মাগফেরাত ও নাজাত প্রাপ্তির প্রত্যাশায় আল্লাহর দয়া ও সহযোগীতা চেয়ে প্রধান মেহমানের দোয়া পরিচালনার মাধ্যমে তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্ত হয়।
উল্লেখ্য যে অনুষ্ঠানে শাহরাস্তি চিশতিয়া হাফিজীয়া মাদ্রাসার ৩জন হাফেজ আমীর হামজা, মাহফুজ আহমেদ ও আবু রায়হানকে পাগড়ি প্রদান করা হয়।


ট্যাগ:
জেলার খবর এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি





