
মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা


মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় ও নতুন মূল্য তালিকা না থাকায়, সেবার মূল্যে অসামঞ্জস্যতা পাওয়ায় ও মূল্য তালিকা না থাকায় ও এম আর পি বিহীন পণ্য রাখায় তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বুধবার চাঁদপুর সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় মুন মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা, নতুন মূল্য তালিকা না থাকায় এবং সেবার মূল্যে অসামঞ্জস্যতা পাওয়ায় মুন হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা ও লিটন ডিপার্টমেন্টাল স্টোরে মূল্য তালিকা না থাকায় ও এম আর পি বিহীন পণ্য রাখায় ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।


অভিযানে ওই সময় পবিত্র ঈদুল ফিতরে বাস ভাড়ার নির্ধারিত মূল্যের চেয়ে যেন অতিরিক্ত হারে ভাড়া না রাখা হয় সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুর সদরের বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয় এবং ভাড়ার তালিকা প্রদর্শন সহ বাস মালিক পক্ষকে সতর্ক করা হয়েছে।
অভিযান ওই সময় সদর মডেল থানার একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন।


























