‘প্রেমের জন্য পৃথিবী’ ঈদের নাটক

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ জুলাই ১৫, ২০২০ | ৬:৫২
Link Copied Successfully!

মৌসুমি হামিদের বস কল্যাণ কোরাইয়া। পাশাপাশি কল্যাণ তাকে খুব পছন্দও করে। হঠাৎ তাদের অফিসের এক কর্মচারী অসুস্থ হয়ে পড়ে। জরুরি ও-নেগেটিভ রক্তের প্রয়োজন। দায়িত্ব পড়ে মৌসুমি হামিদের উপর। সে রক্ত খুঁজতে বের হলে রাস্তায় ধাক্কা লাগে নজরুল রাজের সঙ্গে। রাজের হাতে থাকা চাকরির ইন্টারভিউ ফাইলটি পড়ে যায়। মৌসুমির নজর যায় ফাইলটির দিকে। সে দেখতে পায় রাজের রক্তের গ্রুপ ও-নেগেটিভ! এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘প্রেমের জন্য পৃথিবী’ শিরোনামের একটি ঈদের নাটকের দৃশ্যপট।

সেজান নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন বিইউ শুভ। এতে অভিনয় করেছেন মৌসুমি হামিদ, কল্যাণ কোরাইয়া, নজরুল রাজ প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বিইউ শুভ বলেন, কোরবানির ঈদে আমার বেশ কয়েকটি নাটক প্রচার হবে। যার মধ্যে একটি প্রেমের জন্য পৃথিবী। করোনার এই সময়ে আমরা চেষ্টা করেছি খুব ছোট টিম নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার। আর সবার সহযোগিতায় ঈদের জন্য সুন্দর একটি নাটক নির্মাণ করলাম।

বিজ্ঞাপন

মৌসুমি হামিদ বলেন, নাটকটিতে আমার চরিত্রের নাম প্রীতিলতা। রোমান্টিক ঘরানার এ কাজটি বেশ উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

নজরুল রাজ বলেন, করোনাভাইরাসের ক্রান্তিকালে একটি সুন্দর গল্পে কাজ করেছি। আমি বেশ আশাবাদী নাটকটি নিয়ে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা