
চাঁদপুরে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কারী আটক: ২
Link Copied Successfully!

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কারী ০২ জনকে আটক করে।
চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানাগেছে,
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর সদর মডেল থানাধীন বাবুর হাট বাজারস্থ পূবালী ব্যাংকের সামনে অবস্থান নেয়।
ওইসময় চাঁদপুর টু কুমিল্লা সড়কের উপর অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করার সময়
তাদের কাছ থেকে সৌদি, কাতারের রিয়াল, দুবাইয়ের দেরহাম ও ইউএস ডলার, যাহা বাংলাদেশী মুদ্রা মান ৫,৭৩,৯৭৩ টাকা এবং বাংলাদেশী নগদ ৬,২৫,৮৮০/-টাকাসহ সর্বমোট ১১,৯৯,৮৫৩/-টাকা উদ্ধার করে দু’ই জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, মতলব উত্তর উপজেলার রাজুর কান্দি ভূইয়া বাড়ীর বাসিন্দা মোঃ আবু সায়েম ভূইয়া (২৩), পিতা-মৃত মোঃ আরশাদ আলী ভূইয়া, মোঃ শাফিন ভূইয়া (২১), পিতা-মোঃ বনি আমিন।



























