চাঁদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২২ | ৮:৪৬
Link Copied Successfully!

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাবেক জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মো. গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতি গভীর শ্রদ্ধাার সাথে স্মরণ করে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, তাঁদের নেতৃত্বে ও আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা। আপনারা জানেন ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়েছিলো, ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সে কাজটি শুরু করে। এই আনুষ্ঠানিক শপথ গ্রহণের মাধ্যমে আমাদের স্বাধীনতা সংগ্রামের পরিচালনার সমুন্নিতভাবে গঠন করা সম্ভব হয়৷ বহির্বিশ্বে বাংলাদেশ নামক একটি দেশ এবং এদেশের আইনানুগ সরকার আছে সেটি প্রচারিত হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক আরো বলেন, এইদিনে সরকারে পক্ষ থেকে অস্থায়ী রাষ্ট্রপতি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে আকাশবাণীতে প্রচার হওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সবাই জানতে পারে বাংলাদেশের সরকার গঠন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে ঝাপিয়ে পরে এবং দেশটি তাঁদের নেতৃত্বে স্বাধীন হয়। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তাদের জন্যে আমরা এই সুন্দর একটি স্বাধীন দেশ পেয়েছি। ১৭ এপ্রিল আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। মুজিবনগর সরকার আমাদের দেশের জন্যে যা করেছিলো তা আমাদের সবার তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা