আবারও রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুন্সী মোহাম্মদ মনির

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২২ | ২:৫৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুন্সী মোহাম্মদ মনির।

তিনি হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মুন্সী মোহাম্মদ মনির হাজীগঞ্জ প্রেসক্লাবের ৩ বারের সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক জনকন্ঠের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এছাড়া তিনি রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছিলেন। ঐ সময় তিনি জাতীয় শিক্ষা পদক ২০১৮ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। মুন্সী মোহাম্মদ মনির হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত মৃত মুন্সী মোহাম্মদ তবিব উল্ল্যাহর কনিষ্ঠ পুত্র।

২য় বার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং হাজীগঞ্জ শাহরাস্তির নির্বাচনী এলাকা চাঁদপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয়ক আলহাজ্ব জসিম উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা শিক্ষার সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ, সকল অভিভাবক, ছাত্রছাত্রী এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের দোয়া ও সহোযোগিতায় কামনা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা