মালয়েশিয়ায় পিলার পড়ে প্রাণ গেলো হাজীগঞ্জের টিটুর

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ এপ্রিল ১২, ২০২২ | ৯:৩৫
Link Copied Successfully!

মালয়েশিয়ায় পিলারের পরমা গায়ে পড়ে হাজীগঞ্জের মমিনুল হক মজুমদার টিটু নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশের সময় মঙ্গলবার ভোর ৭ টায় তিনি মালয়েশিয়ার ডোরাঙ্গানো নামক স্থানে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় শফিকুর রহমান। নিহত শ্রমিকের বাড়ি হাজীগঞ্জ উপজেলার এনায়েরপুর গ্রামে। সে ওই গ্রামের মজুমদার বাড়ির মৃত দলিলুর রহমান মাস্টারের ছেলে। তিনি তিন ভাইয়ের মধ্যে ছোট।

ওই শ্রমিক ২০১৪ সালে মালয়েশিয়ায় যান। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

বিজ্ঞাপন

জানা গেছে , মমিনুল হক টিটু গত রবিবার সকালে মালয়েশিয়ার ডেরঙ্গানু এলাকায় বিল্ডিং কসেকটেকশনের কাজ করতে যায়। সেখানে কাজ করতে গিয়ে একটি লোহার পিলারের ফরমা গায়ে পড়ে মারাত্মক আহত হয়। পরে তাকে তার বাসায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাসায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

টিটুর মৃত্যুর থবর হাজীগঞ্জের এনায়েতপুর মজুমদার বাড়িতে আসলে শোকের ছায়া নেমে আসে। তাঁর কলেজ পড়ুয়া মেয়ে রাফা ইসলাম ও মাদ্রাসা পড়ুযা ছেলে সাইফুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়েন। স্ত্রী হাসিনা স্বামী শোকে বার বার মুর্ছা যাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে তারা নিহত শ্রমিকের মৃতদেহটি ফিরে পতে চায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা