২৫ বছর ধরে বন্দী অবস্থায় জীবন-জাপন করছেন শিল্পী 

Default User
সুমন আহমেদ, মতলব উত্তর সংবাদদাতা
আপডেটঃ এপ্রিল ১১, ২০২২ | ৫:১৩
Link Copied Successfully!

কখনো হাতে কখনো বা পায়ে বেধে রাখা হয় শিল্পী আক্তার (৩২) নামে এক প্রতিবন্ধীকে। দিনে বাড়িতে গাছের সাথে আর রাতে ঘরে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়। দুই যুগের বেশি বাঁধা মানসিক প্রতিবন্ধী শিল্পীর জীবন।চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া গ্রামের মৃত জোহর আলীর মেয়ে।

জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে গাছের সঙ্গে বেধেঁ রাখা হয় শিল্পীকে।

শিল্পীর বাবা মা কেউ বেঁচে নেই। আছে সৎ মা আর ৪ ভাই ২ বোন। ভাইদের মধ্য কেউ মামার বাড়িতে আর কেউবা শশুর বাড়িতে থাকে। কেউ রিকশা চালায় আর কেউ কাঠ মিস্ত্রির কাজ করে।

বিজ্ঞাপন

বড় ভাই লিটন জানান, জন্মের পর হঠাৎ প্রতিবন্ধীর মতো হয়ে পড়ে শিল্পী। যখন বাবা ছিল তখন স্থানীয় পল্লী চিকিৎসক ও কবিরাজ দিয়ে তাকে চিকিৎসা করানো হয় কিন্তু সুস্থ হয়নি। ক্রমেই মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। সুযোগ পেলেই এদিক-সেদিক চলে যায়। এজন্য বাধ্য হয়ে আটকে রাখা হয়।

তিনি আরও জানান, অভাবের সংসারে তিনিই একমাত্র উর্পাজনের উৎস। ভাইয়েরা বিয়ে করে আলাদা সংসার করছে। শিল্পীকে নিয়ে কষ্টে দিনজাপন করছি। সহযোগীতার মধ্যে একটি ভাতা কার্ড করে দেওয়া হয়েছে। সেই টাকা দিয়ে তার ভরণ পোষণ হয়না।

প্রতিবেশীরা বলেন, শিল্পীর বাবা মা নাই। সে অসহায়।অর্থের অভাবে তার চিকিৎসাও হয়নি। চিকিৎসা করাতে পারলে সে হয়তো সুস্থ হয়ে উঠতে পারতো।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা