সার্ভিস ডেস্ক উদ্বোধন, পুলিশের দেয়া ৪০০ বাড়ি পেলে গৃহহীন পরিবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১০, ২০২২ | ৫:১১
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সারা দেশের সব  থানায় ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করেছেন। এ ছাড়া গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ৪০০টি বাড়ি হস্তান্তর করেন তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের দুটি মানবিক উদ্যোগ গণভবন থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিভিন্ন থানায় সার্ভিস ডেস্ক স্থাপিত হওয়ায় নারীদের জন্য অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। গৃহহীন পরিবারের জন্য পুলিশের ঘর নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনকের আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। আর পুলিশের এই দুটি উদ্যোগই গণমুখী হয়েছে। তিনি পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে মূল অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে চাঁদপুরের আটটি থানাসহ দেশের সব থানা, পুলিশ রেঞ্জ ও পুলিশ লাইন সংযুক্ত ছিল। অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চ্যুয়ালি দেশের বিভিন্ন স্থানে পুলিশের সদস্য ও উপকারভোগী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদও বক্তৃতা করেন। অতিরিক্ত আইজিপি নুরুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের দুটি মানবিক উদ্যোগ ‘সার্ভিস ডেস্ক’ ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের ওপর একটি অডিও-ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ জানান, ‘সার্ভিস ডেস্ক’ খোলার জন্য প্রতিটি থানায় আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। একজন বিশেষভাবে প্রশিক্ষিত নারী সাব-ইন্সপেক্টর প্রশিক্ষিত নারী অফিসারদের সঙ্গে ডেস্কের নেতৃত্ব দেবেন। এছাড়া ডেস্কগুলোকে অন্যান্য সরকারি পরিষেবা সম্পর্কে জনগণকে অবহিতের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, গৃহহীন মানুষের জন্য সারা দেশে ৫২০টি থানায় একটি করে বাড়ি তৈরি করবে পুলিশ। প্রথম দফায় ৪০০ বাড়ি হস্তান্তর করা হলো। ঘরগুলো মানসম্মত ও আধুনিক নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। ঘরগুলো ভূমিকম্প ও গরম প্রতিরোধক। হাজীগঞ্জের কাজিরগাঁও মৌজায় একটি গৃহ নির্মাণ কার্যক্রম শেষ হয়েছে। ঘরটি পৌরসভার মকিমাবাদ এলাকার হোসনে আরা বেগম। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা