চাঁদপুরে করোনায় সুস্থ্য ৭১৬জন

Default User
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ১৪, ২০২০ | ৪:১৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় নতুন করে আরও ৪২ জনের করোনাভাইরাস ( কাভিড-১৯) শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ছিলো ১২৯৯জন। আজকে নতুন ৪২জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪১জন। জেলায় এই পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬ জন। আক্রান্তের অর্ধেকের চাইতে বেশী অর্থাৎ ৭১৬জন সুস্থ্য হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৭০টি। এর মধ্যে পজিটিভ ৪২টি এবং নেগেটিভ ২৮টি।

আক্রান্ত ৪২ জনের মধ্যে চাঁদপুর সদরে ৭জন, হাইমচরে ৩জন, মতলব উত্তরে ২জন, মতলব দক্ষিণে ৭জন, ফরিদগঞ্জে ১৩জন, হাজীগঞ্জে ৩জন ও শাহরাস্তিতে ৭জন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় আজকে পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৩১৪ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫১০, হাইমচরে ১০০, মতলব উত্তরে ৮৬, মতলব দক্ষিণে ১৫৭, ফরিদগঞ্জে ১৬২, হাজীগঞ্জে ১৩৩, কচুয়া ৫৪ ও শাহরাস্তি ১৩৫জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬জন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা