হাজীগঞ্জ বাজারে কমছে না সবজির কাঁচা বাজার

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ এপ্রিল ৬, ২০২২ | ৮:০৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে কমছে না সবজির কাঁচা বাজার। তবে বিক্রেতারা বলছেন রমজানের শুরুতে সবজির কাঁচা বাজার দাম বাড়তি থাকলেও এখন অনেকাংশেই কমতে শুরু করেছে।

বুধবার বিকালে হাসান আহাম্মেদের ক্যামেরায় হাজীগঞ্জ বাজার ঘুরে দেখা মিলল, খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো ২০-২৫ টাকা ও গাজর ২৫ টাকা। করলা ৬০ টাকা হলেও চিকন বেগুন ২০ থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৩০ টাকার জায়গায় ৪০-৫০ টাকা, সিম ২৫-৩০ টাকা, শসা ৩০ টাকা থেকে লাফিয়ে ৪০-৪৫ টাকা, পেঁপে ২৫ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৩০ টাকা, ফুলকপি ৪০-৫০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, বরবটি ৪০-৪৫ টাকা, পটল ৬০-৭০টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও চাল, তেল, চিনি, মাছ, মুরগি, ডিম, সবজিসহ সব পণ্যের দাম চড়া। বাজারে সবকিছুর চড়া দাম দেখে হতাশা প্রকাশ করেছেন বেশিরভাগ মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা।

বিজ্ঞাপন

বাজারে আসা প্রায় সব ক্রেতারাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে জানিয়েছেন তাদের ক্ষোভের কথা, অসহায়ত্বের কথা। চাহিদা মতো বাজার করতে পারেন না অনেকেই।

বুধবার বিকালে  সংসদে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপণ্যের মূল্য প্রসঙ্গে বলেছেন, মোটা চালের দাম এখন ৪৬ টাকার মতো আছে। সেটা খুব বেশি বাড়েনি। চিকন ও মাঝারি চালের দাম কিছুটা বেড়েছে। আলু পাইকারি বাজারে ২০ টাকা খুচরা বাজারে ২৫ টাকা। পেঁয়াজের দামের জন্য এখন কৃষক হাহাকার করছে। বেগুনের দাম ১১০ টাকার ওপরে চলে গেলো। সেটা এখন কমে আশি টাকায় এসেছে। তা বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়।  বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে খুব ভালো বেগুনি বানানো যায়। জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের নেওয়া নানান পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা