আট বছর ধরে একটি নতুন ভবনের স্বপ্ন শিক্ষার্থীদের

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ এপ্রিল ২, ২০২২ | ২:৩৩
Link Copied Successfully!

২০১৪ সালে চার কক্ষ বিশিষ্ট একটি ভবন পুকুরে হেলে পড়ে যায়। পরিত্যক্ত ঘোষণা হয় ভবনটি। সে থেকে ভবনটি পড়েই আছে। ওই ভবনে নেয়া যাচ্ছে না কোন ক্লাস। পরিত্যক্ত ভবনটি এখন গোয়ালাঘরের মতোই পড়ে আছে। এদিকে ভবনের অভাবে শিক্ষার্থীরা হারাচ্ছে শিক্ষার পরিবেশ। ৮ বছরে এ বিদ্যালয়ের পাশে এলাকাবাসীর সহযোগিতায় কোনমতে দুই কক্ষ নির্মাণে করে প্রাক-প্রাথমিক, অফিস ও বাকি ক্লাসের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আট বছর ধরে একটি নতুন ভবনের স্বপ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

এটি হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র।

ওই বিদ্যালয়ে বর্তমানে ১৩৪ জন শিক্ষার্থী। প্রধান শিক্ষক সহ সাতটি পদের মধ্যে একটি সহকারী শিক্ষক পদ শূণ্য। এই নিয়ে হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিদ্যমান।

বিজ্ঞাপন

তৃতীয় শ্রেণির এক ক্ষার্থী  ও পঞ্চম শ্রেণির এক ছাত্র জানায়, ‘ ভবন না থাকার কারণে অনেক কষ্টে ক্লাস করতে হচ্ছে। গাদাগাদি করে ক্লাসে থাকা অনেক কষ্ট হয়। নতুন একটি ভবন চান শিক্ষার্থীরা।

বিদ্যালয়ে অভিভাবক  তৌহিদুল ইসলাম জানান,‘ স্থানীয় উদ্যোগে শিক্ষার্থীদের বসার জন্য ব্যবস্থা নিলেও তা অপ্রতুল। মাঝে মাঝে শিক্ষার্থীদের মাঠে বসিয়েও ক্লাস নিতে হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত একটি ভবন প্রয়োজন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি রানী পাল বলেন, এ মূহুর্তে আমাদের পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে নতুন ভবন তৈরি করলে আমাদের এ সমস্যাটির সমাধান হবে।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য সদস্য শাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন থেকে আমাদের এলাকায় এ বিদ্যালয়টি ভবন জনিত সমস্যায় ভুগছে। ভবন না থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। স্থানীয় এমপি মেজর. রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের কাছে হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন দাবি করছি।

বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতি শিল্পি আক্তার বলেন, দীর্ঘদিন থেকে আমাদের স্কুলটি ভবনের অভাবে ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। আমরা সরকারের কাছে একটি ভবন দাবি করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা