মানসম্মত শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৭, ২০২২ | ৯:০১
Link Copied Successfully!

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এবং মানসম্মত শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছে। রবিবার সকালে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের কারনেই দেশে শিক্ষার বিপ্লব ঘটেছে। দেশ আজ মধ্যেম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে।

পরে মন্ত্রী সকল শিক্ষার্থীদের কে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার তাগিদ দিয়ে বলেন,তোমাদের যখন যা প্রয়োজন ইনশাআল্লাহ সবকিছুই করে দেয়ার হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্যে রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম খান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ পারভেজ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জাবেদ হোসেন ও ইমরান হোসেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওঃ আবুল বারাকাত মোঃ সাইফুদ্দিন ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক রিংকু রানী সাহা।পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ , মতলব দক্ষিণ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা