বৈধভাবে বালু ক্রয়-বিক্রয়ে জন্য প্রশাসনের সুনির্দিষ্ট নীতিমালা চান ব্যবসায়ীরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৫, ২০২২ | ৭:০৩
Link Copied Successfully!

চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শুক্রবার বিকেলে শহরের নতুন বাজার ট্রাকঘাটস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব আবদুর রব ভূঁইয়া।

সভায় বক্তারা বলেন, প্রশাসন কর্তৃক পদ্মা-মেঘনা নদীতে সকল প্রকার বালুবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে আমরা বাল্কহেড মালিক সমিতি বিভ্রান্তির মধ্যে রয়েছি। আমরা সরকারের সকল নীতিমালা মেনে রেজিস্ট্রিকৃত বাল্কহেড দিয়ে বৈধভাবে বালু কেনাবেচা করে থাকি। আমরা বরাবরই সরকারের সকল আইন-কানুন এবং নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই যাতে এ বিষয়ে চাঁদপুরের মানব্যর জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করেন। যাতে করে আমরা বৈধভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি। যেহেতু আমরা রিসিটের মাধ্যমে কষ্টউপার্জিত টাকা দিয়ে বালু কিনে তা বিক্রি করি, সেহেতু আমরা অবৈধ কোন কার্যক্রমের সাথে জড়িত থাকতে চাই না।

বক্তারা বলেন, আমাদের এই বালুবাহী নৌ-যানের সাথে হাজার হাজার পরিবারের জীবিকা নির্বাহ সম্পৃক্ত। পাশাপাশি আমরা ব্যাংক লোন নিয়ে ধারদেনা করে ব্যবসা করে আসছি। করোনার মহামারিতে আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম। সামনে পবিত্র রমজান এবং ইদ রয়েছে। এই সময়ে যদি আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদেরকে খুবই করুণ অবস্থায় পরতে হবে। তাই আমাদের বিষয়টিকে মানবিক দৃষ্টি দিয়ে প্রশাসন যাতে একটি সুনির্দিষ্ট নীতিমালা করে দেয়। আমাদের যাতে কোন প্রকার হয়রানী করা না হয়। এই বালুর সাথে দেশের সকল প্রকার সরকারি বেসরকারি উন্নয়ন কার্যক্রম জড়িত। তাই আমরা কোথা থেকে বৈধভাবে বালু কিনতে পারি এবং কিভাবে তা বিক্রি করতে পারি, সে ব্যাপারে প্রশাসনের সুপরামর্শ কামনা করছি।

বিজ্ঞাপন

চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসির আহমেদ ভূইয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি মো. আহসান উল্লাহ খান, সহ-সাধারণ সম্পাদক লিটন মিজি, সাবেক সাধারন সম্পাদক নজরুল মাস্টার, চাঁদপুর সদর প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, সবুজ পাটোয়ারী, আমিনুল ইসলাম রনি, ফারুক মজুমদার, খালেদুর রহমান স্বপন, মোহাম্মদ শিপন তালুকদার, নান্নু তালুকদার, হাজিগঞ্জ প্রতিনিধি ইকবাল মজুমদার, নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মতলব প্রতিনিধি হায়াত আলী সরকার, মিনু দেওয়ান, ফরিদগঞ্জ প্রতিনিধি কবির গাজী, ওসমান গাজী সহ সমিতির সকল সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা