মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৩, ২০২২ | ৮:১০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাইপাস সড়কে বুধবার (২৩ মার্চ) দুপুরে সড়ক দূর্ঘটনায় নাজিম উদ্দিন (৪১) নামে পল্লী বিদ্যুতের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে। সে উপজেলার উদ্দমদী গ্রামের মোখলেছুর রহমান প্রধানের বড় ছেলে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে তিনি বুধবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে তাঁর চাচাতো ভাই জুম্মন মিয়াকে (৩০) সঙ্গে নিয়ে ব্যক্তিগত কাজে দগরপুর এলাকার দিকে রওনা দেন। মতলব বাইপাস সড়কের পানির ট্যাংকি এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা মেরে দ্রুত চলে যায়।

এতে বাইকে থাকা দুইজন ছিঁটকে সড়কে পড়ে যান। আহত হন দুজনেই। গুরুতর আহত নাজিমের মাথা, বুক ও পা সহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। স্থানীদের সহায়তায় পরিবারের লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নাজিম উদ্দিন উপজেলা সদর বাজারের মা ইলেকট্রনিক মালামালের ব্যবসায়ী। পাশাপাশি তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মতলব জোনাল অফিসে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা