টিসিবির পণ্য পেয়ে খুশি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সহস্রাধিক পরিবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৩, ২০২২ | ১২:৪৪
Link Copied Successfully!

পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মুল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিক্রিয় কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি  শুরু হয়েছে। সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ৪৬০ টাকা জমা দেয় পরিবার গুলো। প্রথম দিনে পণ্য নেন ৯৯৫ পরিবার।  সরকারের এমন সুবিধা পাচ্ছেন হাজীগঞ্জ সদর ইউনিয়নে মোট ১৯৯০ পরিবার।

ইউনিয়নের সচিব সোলায়মান মিয়া জানান, প্রথম দিনে  ১,২,৩ ও ৪ ওয়ার্ড পণ্য দেয়া হয়। দ্বিতীয় দিনে কৈয়ারপুল এলাকায় ৫,৬,৭,৮ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে টিসিবির পণ্য দেয়া হবে। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি দুই কেজি, সয়াবিন তেল ২ কেজি ও ডাল দুই কেজি।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান মো. ইউছুফ প্রধানীয়া সুমন বাণিজ্য মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিয়নের কিছু বাসিন্দাদের এমন সুবিধা দিতে পেরে আনন্দ লাগছে।

ওইসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহানের উপস্থিতিতে টিসিবির পণ্য তুলে দেয়া হয়।
পপুলার বিডিনিউজ,  হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা