ননদ ও খালা শাশুড়ি কর্তৃক গৃহবধূকে নির্যাতন

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ মার্চ ২১, ২০২২ | ১১:১৬
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ননদ এবং খালা শাশুরির নির্মম নির্যাতনের শিকার হয়েছেন নার্গিস বেগম (৩০) নামের এক গৃহবধূ। ২১ মার্চ সোমবার দুপুর ১৩ টায় ইউনিয়নের কাশিমবাজার জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ননদ ও খালা শাশুড়ি মিলিয়ে তিন সন্তানের জননী নার্গিস বেগমকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। পরে তার ডাকচিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার  করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। নার্গিস বেগম পাশ্ববর্তী কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাপুর গ্রামের হতদরিদ্র শাহ আলম হাওলাদারের মেয়ে। তার স্বামীর নাম টেলু জমাদার।

এ বিষয়ে গৃহবধূ নার্গিস বেগম জানান সোমবার সকালে তার শিশু কন্যার সাথে ননদের মেয়ে খেলা করছিলো। খেলতে গিয়ে দুই শিশু ঝগড়া হয়। এটিকে কেন্দ্র করে তার ননদ রোকসানা বেগম (রেসমি) বাঁশের লাঠি নিয়ে শিশু মেয়েকে মারতে আসে। বিষয়টি দেখতে পেয়ে তার শশুর করিম জমাদার মেয়ে রোকসানাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রোকসানা বেগম সেই লাঠি দিয়ে নার্গিস বেগমকে আঘাত করে। সাথে সাথে নার্গিস বেগম মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার খালা শাশুড়ি সাজু বেগম ও ননদ রেকসানা মিলে নার্গিস বেগমকে ব্যাপক পিটিয়ে আহত করে।

নার্গিস বেগমের ভাই সোহেল হাওলাদার জানান, এই পরিবারের লোকেরা প্রায়ই আমার বোনকে নির্যাতন করে। কয়েক বছর আগেও তাদের নির্যাতনের বিষয়ে আমরা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। ওই সময়ে সাবেক পুলিশ সুপার শামসুন্নাহার স্যার তাদেরকে ডেকে এনে সাশিয়েছিলেন। তারা বলেছিল আর কোনদিন আমার বোনকে নির্যাতন করবে না। কিন্তু শামসুন্নাহার ম্যাডাম চলে যাওয়ার পর থেকে তারা বিভিন্ন সময় আমার বোনকে নির্যাতন করছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান সোহেল হালাদার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা