রোববার সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২২ | ১১:০২
Link Copied Successfully!

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম অংশীদারি সংলাপ আগামীকাল (রোববার) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের তরফে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হতে পারে।

সংলাপে যোগ দিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিসংক্রান্ত আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড শনিবার বিকালে ঢাকায় পৌঁছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুল্যান্ডকে স্বাগত জানান।

নুল্যান্ড সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ১৯ থেকে ২৩ মার্চ বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা সফর করবেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অঙ্গীকার ও সহযোগিতার বিষয়ে আলোচনা করতে তার এই সফর।

ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশ ও শ্রীলংকায় অংশীদারি সংলাপ এবং নয়াদিলি­তে ফরেন অফিস কনসালটেশন করবেন। প্রতিটি দেশেই নুল্যান্ড ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করা এবং শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে সিভিল সোসাইটি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। প্রতিনিধি দলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং প্রতিরক্ষাবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি আমান্ডা ডোরিও অন্তর্ভুক্ত রয়েছেন। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিভিন্ন বৈঠকে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা