রান্ধুনীমুড়া মেয়র বাড়ী জামে মসজিদ উদ্বোধন (ভিডিও)

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২২ | ৮:১০
Link Copied Successfully!

জীবন থেকে কেটে গেছে ৭৩ বছর। ৭৪ ছুইছুই। ব্যবসা-বাণিজ্য আর রাজনীতি নিয়েই কেটে গেলো দিনকাল। জন্মভূমিতে কারুকাজে খুচিত মনোমুগ্ধকর একটি মসজিদ নির্মাণ কাজ প্রায় শেষের পথে। পবিত্র শবে বরাতের দিনে মসজিদটিতে জুমার নামাজ আদায়ের মাধ্যমে যাত্রা শুরু।

বলছিলাম হাজীগঞ্জ পৌরসভার সাবেক দুইবারের মেয়র আলহাজ্জ আবদুল মান্নান খান বাচ্চুর কথা। তিনি নিজস্ব আর্থায়নে নির্মিত মসজিদে নামাজ পড়ে মুসুল্লীদের উদ্দেশ্যে বলেন, এতো বছর পর নিজের মসজিদে নামাজ আদায় করার মাঝে প্রশান্তি খুঁজে পেলাম। ওইসময় তিনি কবি কাজী নজরুল ইসলামের সেই গজলের একাংশ বলতেও দেখা গেছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই/ যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই।


মসজিদটি হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামে ১০ং ওয়ার্ডে। নামকরণ করা হয়েছে রান্ধুনীমুড়া মেয়র বাড়ী জামে মসজিদ। মসজিদের পাশাপাশি একটি হাফেজিয়া মাদ্রাসাও করার পরিকল্পনা রয়েছে এই বিত্তবান মানুষটির।

স্থানীয় মুসল্লীরা প্রথম দিনে মনোমুগ্ধকর এই মসজিদে নামাজ পড়ে পপুলার বিডিনিউজের কাছে আনুভূতির কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

মসজিদটি এলাকাবাসীর তত্ত্বাবধানে পরিচালিত হবে বলেও জানান সাবেক মেয়র আলহাজ্জ আবদুল মান্নান খান বাচ্চু। প্রথম দিনে মসজিদে জুমার নামাজের আযান দেন সাংবাদিক এসএম মিরাজ মুন্সী । মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি আজিজুর রহমান। নামাজ ও দোয়া মুনাজাত শেষে মুসল্লীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা